এ বছরের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বন্টনের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, মোট মেধাবৃত্তি পাবে এক হাজার ১২৫ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৯ হাজার ৩৭৫ জন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে গত ২৬ নভেম্বর এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ আদেশ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান এক হাজার ৮০০ টাকা।
সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা।
বোর্ডভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা- ঢাকা বোর্ডে ৪৬৫, ময়মনসিংহ বোর্ডে ৫০, রাজশাহী বোর্ডে ১৭৯, কুমিল্লা বোর্ডে ৪৯, সিলেট বোর্ডে ২৮, বরিশাল বোর্ডে ৩০, যশোর বোর্ডে ১০৬, চট্টগ্রাম বোর্ডে ১০৮ ও দিনাজপুর বোর্ডে ১১০ জন।
আর সাধারণ বৃত্তির সংখ্যা- ঢাকা বোর্ডে তিন হাজার ৩২, ময়মনসিংহ বোর্ডে ৫৫৬, রাজশাহী বোর্ডে এক হাজার ২৫৫, কুমিল্লা বোর্ডে ৭৪০, সিলেট বোর্ডে ৫৬১, বরিশাল বোর্ডে ৬০০, যশোর বোর্ডে ৮৪০, চট্টগ্রাম বোর্ডে ৮৩৯ ও দিনাজপুর বোর্ডে ৯৫২ জন।
বৃত্তি পেতে জুড়ে দেয়া হয়েছে কয়েকটি শর্ত। শর্তগুলো হলো- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ করা বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটিয়ের মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পাঠাতে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ৭ দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।
আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠাতে হবে এবং শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রকাশিত গেজেটের তথ্য এক্সএল এবং পিডিএফ ফাইলে
ই-মেইলে (dsheboardgazette@gmail.com) পাঠাতে হবে।
আন্তর্জাতিক: সুদানে ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন নিহত