২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তবে ফল প্রকাশের জন্য এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। বর্তমানে শিক্ষা বোর্ডগুলোতে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণের জন্য বর্তমানে একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা পাঁচটি প্রধান বিষয়ের ওপর হয়। বিষয়গুলো হলো: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিলো। সারা দেশের কয়েক লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন ফল প্রকাশের তারিখ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তা উন্মুক্ত করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরি প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই ফলাফলের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে এবং একই দিনে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল দেখতে পারবে।
অপরাধ ও দুর্নীতি: পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদলের আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধ ও দুর্নীতি: শেখ হাসিনাসহ পলাতক ৬ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তির নির্দেশ