image

বিএমইউর নতুন ভিসি অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এম এফ সিদ্দিকী।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাসের স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. এম এফ সিদ্দিকী আগামী চার বছরের জন্য শাহবাগে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন। তাঁর এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে গণনা করা হবে।

দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তাঁর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা এবং বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

প্রথিতযশা এই চিকিৎসক এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে অত্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করেছেন।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি