জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তি। পাঁচ বছরের জন্য তারা এ নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগ পাওয়া তিনজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমিরেটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটি এবং গ্যাস্ট্রোলিভার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া ব্যক্তিরা ১৯৮১ সালের ‘জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা’ অনুযায়ী নিযুক্ত পদের দায়িত্ব পালন করবেন এবং অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন
বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোন ফাইন্যান্সিংয়ে বাংলাদেশে ব্যাংকের অনুমোদন পেল পামপে
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড