রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ দু মাস পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ আগস্ট।
বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান।
বিজ্ঞাপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট ২০২১ তারিখে সি ইউনিট, ১৭ আগস্ট ২০২১ তারিখে এ ইউনিট ও ১৮ আগস্ট ২০২১ তারিখে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা, দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, করোনার সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের সিকোয়েন্স ঠিক রেখে মোট তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬,১৭ ও ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-Gi admission মেন্যুতেও দেখা যাবে।
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা
আন্তর্জাতিক: ইরানে ইসরায়েল-মার্কিন হামলায় বড় ক্ষতির মুখে চীন
আন্তর্জাতিক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আয়ারল্যান্ড
আন্তর্জাতিক: ইরানে হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কী কী লাভ
আন্তর্জাতিক: ইরানের হামলার মুখে কঠিন সমীকরণে উপসাগরীয় দেশগুলো
আন্তর্জাতিক: নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা