বাংলাদেশি স্টুডেন্টস’ এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে)’র শীতকালীন মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশি স্টুডেন্টস’ এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী (২১-২২ জানুয়ারী) শীতকালীন মিলনমেলা, ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট পর্যটন এলাকা ইনচন এর জুংগু আইল্যান্ডের সন্নেওবাওয়ি স্টোন বীচ সংলগ্ন রয়েল পেনশনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

https://sangbad.net.bd/images/2023/January/24Jan23/news/327151136_595335822607601_1719641015426888382_n.jpg

বিএসএকে’র ১৯ তম মিলনমেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল নবীন বরণ, সনদ প্রাপ্তদের সংবর্ধনা, দেশীয় খাবার, সাংস্কৃতিক সন্ধ্যা ও ঘরোয়া খেলাধুলা সহ আরো বিভিন্ন আকর্ষণীয় আয়োজন।

https://sangbad.net.bd/images/2023/January/24Jan23/news/327062260_918487182904725_3942626970246906799_n.jpg

করোনা মহামারী পরবর্তী সময়ে বিধিনিষেধ শিথিল হওয়ায় দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, অধ্যাপক, গবেষক ও অন্যান্য পেশাজীবী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহনে প্রাণের মিলনমেলা বর্নাঢ্য আয়োজনে পরিণত হয়।

https://sangbad.net.bd/images/2023/January/24Jan23/news/327023340_749380402907090_7110098179533577050_n.jpg

বিএসএকে’র এক্সিকিউটিভ সদস্য সামদানি আজাদ ও রিপ্রেজেন্টিটিভ সদস্য ইমরান হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস সিউল’র দ্বিতীয় সচিব মিসপি সরেন। বিশেষ অতিথি ও কনভোকেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনচন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. চাদ এন্ডারসন।

কোরিয়ায় অবস্থিত অন্যান্য দেশের ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দ মিলনমেলায় অংশগ্রহন করেন। অতিথিবৃন্দ নবীন ও সনদ প্রাপ্তদের হাতে বিএসএকে’র উপহার, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

নবীনদের পক্ষ থেকে কংকুক ইউনিভার্সিটির খোশনূর জান্নাত ও সনদ প্রাপ্তদের পক্ষ থেকে চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির মোঃ আবদুল আজিজ বক্তব্য প্রদান করেন। বিএসএকে’র উপদেষ্ঠামন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন এমএন ইসলাম।

https://sangbad.net.bd/images/2023/January/24Jan23/news/327194948_553156460178300_3030592520907847551_n.jpg

সমাপনী বক্তব্যে সকল অংশগ্রহনকারী, অতিথী ও শুভানুধ্যায়ীদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসএকে’র এক্সিকিউটিভ সদস্য গোলাম রাব্বানী।

দুই দিন ব্যাপী মিলনমেলার দ্বিতীয় দিনে সকল অংশগ্রহণকারী ইনচন শহরের বিভিন্ন বিখ্যাত পর্যটন স্থান ঘুরে দেখেন।

https://sangbad.net.bd/images/2023/January/24Jan23/news/326420370_689935112858011_1270976122037787804_n.jpg

বিএসএকে’র এক্সিকিউটিভ সদস্য ও ইনহা ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ ফেলো আল-আমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি