কওমী মাদ্রাসার শিক্ষকদের সরকারি বেতন স্কেলের আওতায় আনার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাতের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
হাবিবে মিল্লাত তার প্রশ্নে কওমী মাদ্রাসাগুলোকে সরকারি বেতন স্কেলের আওতায় আনতে সরকারের পরিকল্পনা রয়েছে কী না জানতে চান।
জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘সারা বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলো সরকারি বেতন স্কেলের আওতায় আনতে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’
জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ইতিমধ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি কাঠামো সংগ্রহ করা হয়েছে।’
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির