২৬ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। আসছে ১৬ ও ১৭ সেপ্টেম্বর লন্ডনের রিলাকস রেডিও অডিটোরিয়ামে সিনেমাটির ছয়টি প্রদর্শনী হবে বলে জানান এর নির্মাতা অরণ্য আনোয়ার। ১১ সেপ্টেম্বর লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়নে আয়োজিত সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে অতিথির বক্তব্যে অরণ্য আনোয়ার এ ঘোষণা দেন। লন্ডন থেকে অরণ্য আনোয়ার জানান, ‘ছবিটি নিয়ে আমি সারা বিশ্বে যেতে চাই। কারণ ছবিটি পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মাণ করেছি। সেই ধারাবাহিকতায় এবার লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে। এটা আমার জন্য এবং বাংলাদেশের সিনেমার জন্য আনন্দের বিষয়। এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য দেশগুলোতেও ছবিটি দেখানোর পরিকল্পনা রয়েছে আমার।’
আন্তর্জাতিক: যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের