ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন অভিনেতা আরিফিন শুভ। ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর থেকে দর্শকদের ভালোবাসায় ভাসছেন তিনি। এরই মাঝে আরিফিন শুভ নতুন সিনেমার কথা জানালেন। তার এবারের সিনেমার নাম ‘নীলচক্র’। এটি পরিচালনা করছেন মিঠু খান।
সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। নতুন এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজেই। তবে সিনেমাটির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এ নায়ক। শুধু এটুকুই জানালেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ। আশা করা যাচ্ছে আরও একটি সুন্দর সিনেমা উপহার দিচ্ছেন আরিফিন শুভ।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন