২৬ জানুয়ারি পর্দা নামছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। পঞ্চম দিন পার করেছে। আজ শেষ দিন সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শন হবে ‘নোনা পানি’ চলচ্চিত্র। বাংলাদেশে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হবে।
খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’ সিনেমাটি। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা সৈয়দা নিগার বানুর। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী। ‘নোনা পানি’ চলচ্চিত্রটি এখনও বাংলাদেশে মুক্তি পায়নি।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু