এই প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর। কিছুদিন আগে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার আগে তিনি তিনটি নাটকের কাজ শেষ করে গেছেন। নাটক তিনটি হচ্ছে অনন্য ইমনের ‘দূষিত এই শহরে’, রাগীব পিয়ালের ‘মাকড়সা’ ও মুরসালিন শুভর ‘রাত বাকী’। দুটি নাটকে তার বিপরীতে আছেন শ্যামল মাওলা ও সুদীপ বিশ্বাস দীপ। একটি নাটকে একটি বিশ^বিদ্যালয়ের থিয়েটার কর্মীরা অভিনয় করেছেন। তিনটি নাটকে অভিনয় করা প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘তিনটি নাটকেরই গল্প এককথায় খুব চমৎকার।
তিনটি নাটকের গল্প নিয়ে আমি আশাবাদী। দূষিত এই শহরে, মাকড়সা ও রাত বাকী তিনটি নাটকেরই গল্প দর্শকের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস । তিনজন নির্মাতাই ভীষণ যত্ন নিয়ে নাটক তিনটি নির্মাণ করেছেন। আমি আমার চরিত্রগুলো একদম শতভাগ চরিত্রানুযায়ীই হয়ে ওঠার চেষ্টা করেছি, যা সব সময়ই আমার মধ্যে থাকে।’ সাবিলা নূর জানান আগামী ২২ মে তিনি দেশে ফিরবেন। দেশে ফেরার পর তিনি আরও দু-তিনটি ঈদের নাটকের কাজ করবেন।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু