image

আসছে নিশোর সিনেমা ‘দাগি’

বিনোদন র্বাতা পরিবেশক

এবার আফরান নিশো তার জন্মদিনে জানান দিলেন, বড় পর্দায় আসছেন তিনি। সঙ্গে দুই নায়িকা, সুনেরাহ বিনতে কামাল ও তমা মির্জা। শিহাব শাহীনের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আফরান নিশো। ছবির নাম ‘দাগি’। ৮ ডিসেম্বর অভিনেতা আফরান নিশোর জন্মদিন। এই দিনে তিনি জানালেন, আসছে ঈদুর ফিতরে বড় পর্দায় ফিরছেন তিনি। প্রচারণার এক ভিডিওটিতে নিশোকে বলতে দেখা গেছে, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা?

এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে!’ গল্পনির্ভর সিনেমা ‘দাগি’। এটি মূলত একজন হিরোর গল্প। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের গল্প এখানকার দর্শক আগে দেখেননি। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে আমরা কাজ করছি।’ তমা বলেন,

‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও একটা ঠিকঠাক প্রোডাকশনে ফিরতে পারছি। “দাগি”র গল্পটা অনেক ভালো লেগেছে আমার। কার বিপরীতে কাজ করছি, সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

প্রযোজক রেদওয়ান রনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি, “দাগি”র গল্পটা অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে। আমি আশাবাদী।’

নিজের নতুন সিনেমা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমি সমসময়ই চাই, গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার কাছে অন্যরকম লেগেছে।’

সম্প্রতি