বাংলাদেশের নাট্য সংগঠন থিয়েটার এর নতুন কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রেজাউল একরাম রাজুকে সভাপতি ও তুহিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়।
১২ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রোখসানা ফেরদৌসি লুসি ও রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক প্রবীর দত্ত ও শাহরিয়ার ইসলাম, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম বাদল, দপ্তর ও প্রচার সম্পাদক রানা মাসুদ,
নির্বাহী সদস্য ড. নিলুফার বানু, সিরাজুল ইসলাম সিরাজ, তানভীর রিজভী, আরিফ রাব্বানী, ইউশা আনতারা প্রপা।
একই দিনে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়:
উপদেষ্টারা হলেন- প্রদীপ বণিক,নরেশ ভূঁইয়া,রণজিৎ সাহা,আফরোজা বানু ,মোহসীন রেজা,আপেল বাশার,অসীম রায় ,এম এম এ মুহিত ,শিল্পী সরকার অপু ,শহিদুল আওয়াল।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রদীপ বণিক।
আন্তর্জাতিক: ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
আন্তর্জাতিক: এরদোয়ান-সিসি বৈঠক: অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী
অর্থ-বাণিজ্য: নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৪০ কোটি টাকা লোকসান করেছে আরএকে সিরামিকস