নির্মাতা রায়হান রাফীর ‘আমলনামা’ এমন এক গল্প, যা সম্পর্কে অল্পবিস্তর প্রায় সবাই জানেন। ফিকশনের আশ্রয় নিয়ে নির্মাতা এবার এর অদেখা দৃশ্য এবং অনুভূতি সবার সামনে আনার চেষ্টা করেছেন। ‘আমলনামা’র অফিসিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। ৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। সিনেমাটি চরকিতে আসছে ১২ মার্চ রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ)। সিনেমায় ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিনি একজন পুলিশ সদস্য। তার স্ত্রীর চরিত্রে আছেন সারিকা সাবরিন। সিনেমায় আরেকটি পরিবারে দেখা যাবে কামরুজ্জামান কামু ও তমা মির্জাকে। গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা অভিনয় করেছেন সিনেমায়। সিনেমায় পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। চরিত্র নিয়ে তিনি বলেন, ‘চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং চরিত্রটির যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।’ কামরুজ্জামান কামু বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো আমার এবং নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সে কথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।’ নির্মাতা রায়হান রাফীবলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।’
অর্থ-বাণিজ্য: ইরানে হামলার ধাক্কায় বড় পতন দেশের পুঁজিবাজারে
আন্তর্জাতিক: খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা
সংস্কৃতি: একুশে পদকের অর্থ নেবেন না মোহন রায়হান