image

‘অগ্নিশিখা’য় তাহসিন-ইয়াশ

বিনোদন প্রতিবেদক

দীর্ঘদিন পর সম্প্রতি ঢাকায় এসেছিলেন লাক্স সুন্দরী সিফাত তাহসিন। দেশে ফিরে ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। ‘অগ্নিশিখা’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে। এতে তাহসিনের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে থাকছেন এই তিন তারকা।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অগ্নিশিখা’।নাটকটিতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, বড়দা মিঠু, এমএনইউ রাজু। পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় এর শুটিং হয়েছে। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর। ‘অগ্নিশিখা’ রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তাহসিনের অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সিফাত তাহসিন মানুষ হিসেবে দারুণ। আমাদের মনেই হয়নি প্রথমবার একসঙ্গে কাজ করছি। কানাডার ফ্লাইটে ওঠার আগের দুই দিন ‘অগ্নিশিখা’র শুটিং করেছেন তিনি।

শুটিংয়ের ফাঁকে তার মুখে ইউনিট নিয়ে প্রশংসা শুনেছি। এমনকি বিমানে উঠে মেসেজ দিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।’ দীর্ঘ সাত বছর পর দেশের নাটকে কাজ করা প্রসঙ্গে সিফাত তাহসিন বলেন, ‘আমাদের শুরুর সময় শুটিং হতো একভাবে। এখন কাজ করে মনে হলো পিকনিকে মেজাজে ছিলাম! পুরান ঢাকার মতো অতিজনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি! ইউনিটের সবকিছুই দারুণ গোছানো ছিলো। সব মিলিয়ে মনের মতো একটি কাজ করেছি।’

সম্প্রতি