গত মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। কিছুদিন আগে ভাইরাস থেকে মুক্তি মিলেছে তার। তবে শারীরিক কিছু জটিলতা নিয়েই এখন দিনাতিপাত করছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করেই চলছেন এ অভিনেতা। চিকিৎসকরা আগামী তিন মাস কাজ থেকে দূরে থাকতে বলেছেন তাকে।
তাই তিন মাস পরই শুটিংয়ে ফেরার কথা জানিয়েছেন তিনি । এ প্রসঙ্গে আবুল হায়াত গণমাধ্যমকে বলেন, ‘কিছু শারীরিক জটিলতা আছে। চিকিৎসকরা বলেছেন, পুষ্টিকর খাবার খাওয়ার জন্য। আমি সেভাবেই চলছি। আমি এখনই অভিনয়ে ফিরছি না। শরীরটা পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই কাজ শুরু করব। তবে আগের মতো ব্যস্ত হব না। পছন্দের অল্প কিছু কাজে যুক্ত হব।’
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন