দক্ষিণ এশিয়ার কনটেন্টের জন্য সর্ববৃহৎ ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবাল বাংলাদেশের দর্শকদের জন্য ঈদ উপলক্ষে আগামী ১৩ মে নিয়ে আসছে বহুল প্রত্যাশিত বলিউড ব্লকবাস্টার রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই। বাংলাদেশে মুভিটির ডিজিটাল রিলিজ হবে। বিশে^র অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর জিফাইভে দেখা যাবে মুভিটি। মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার সালমান খান। সাথে রয়েছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা এবং দিশা পাটানি। জিফাইভে একটি বিশেষ কম্বো অফারে বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন রাধে। রাধে দেখার জন্য গ্রাহকরা ১২শ’ টাকায় বার্ষিক প্যাকেজ কিনতে পারবেন। এর সাথে রয়েছে কোন বিজ্ঞাপন ছাড়া বাংলা অরিজিনাল যেমন মাইনকার চিপায়, কনট্রাক্ট, যদি কিন্তু তবুওসহ ১৩০,০০০+ ঘন্টার জিফাইভ অরিজিনাল, মুভি, টিভি শো, টিভি চ্যানেল এবং ভিডিও কনটেন্ট।
মুভির ঘটনা আবর্তিত হয় রাধেকে ঘিরে যিনি একজন পুলিশ কর্মকর্তা এবং যার নিজস্ব পদ্ধতি রয়েছে অপরাধীদের সাথে বোঝাপড়া করার। ট্রেলার লিঙ্ক: https://cutt.ly/RadheTrailerZEE5, টাইটেল ট্র্যাক লিঙ্ক: https://cutt.ly/RadheTitleTrackBD।
মুভির ট্রেলার এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে এবং ৭৮ মিলিয়ন-এর অধিক ভিউও হয়েছে। আর সদ্য মুক্তি পাওয়া গান সিটি মার রয়েছে টপ চার্টে। এটির ভিউ হয়েছে ১০০ মিলিয়ন-এর অধিক।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ঈদ উপলক্ষে বাংলাদেশি দর্শকদের জন্য জিফাইভে ছবিটি মুক্তি দিতে পেরে এবং ঘরে বসে নিরাপদে সুপারস্টার সালমানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি দেখার সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ আমাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। আমাদের লক্ষ্য সবচেয়ে বড় ব্লকবাস্টার এবং সেরা অফার নিয়ে দেশের প্রত্যেক অনলাইন স্ক্রিনে পৌঁছানো যাতে মানুষ এ কনটেন্ট উপভোগ করতে পারে।
জি স্টুডিওর সহায়তায় রাধে সিনেমা নিয়ে এসেছে সালমান খান ফিল্মস। ছবির প্রযোজক সালমা খান, সোহেল খান এবং রিল লাইফ প্রডাকশন প্রা. লিমিটেড।
নগর-মহানগর: ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট-কর্মচঞ্চলতা