গান গাওয়ার পাশাপাশি লেখা ও সুর করার কাজও করেন ফাহমিদা নবী। তার লেখা এবং সুর করা কয়েকটি গান প্রকাশও হয়েছে। আবারও তার লেখা এবং সুরে নতুন ১০টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ হচ্ছে আগামী ঈদের আগে। এ গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন তারই ১০ শিক্ষার্থী ফাগুন, শাকিল, ফাহমিদা রহমান, জেনেসা গোমেস, পিলু, শাকিলা, ফাহমিদা ফাহমী, সোহেল, শাম্মী ও রাবেয়া রাবু। এরই মধ্যে ছয়টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাকি চারটি গানের রেকর্ডিংও চলতি সপ্তাহেই শেষ করা হবে জানিয়েছেন ফাহমিদা নবী। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি এর আগেও অ্যালবাম প্রকাশ করেছি। আমার গানের শিক্ষার্থীদের শ্রোতাদের কাছে পরিচিতি তৈরি করে দেওয়ার জন্যই অ্যালবামটি করছি। আশা করছি অ্যালবামটি উপভোগ্যই হবে।’ এটি ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরিতে হুয়াওয়ের সঙ্গে বাংলালিংকের চুক্তি
সারাদেশ: ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়ম
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করলো বি-ট্র্যাক
বিজ্ঞান ও প্রযুক্তি: অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে বাজারে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ