মা হতে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ।
পরীমনি নিজেই গনমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
পরী জানান, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম কিছু একটা হতে যাচ্ছে। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমি ও রাজ দুজনেই কেঁদে ফেলেছি।
তিনি আরও জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে।
তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। আজ দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। সোমবার দুপুরে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’
আগামী দেড় বছর অভিনয় থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন পরীমনি৷
অপরাধ ও দুর্নীতি: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছে সরকার
আন্তর্জাতিক: ইরানের হাল ধরতে যাওয়া কে এই লারিজানি
অর্থ-বাণিজ্য: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য: ইরানে হামলার ধাক্কায় বড় পতন দেশের পুঁজিবাজারে
আন্তর্জাতিক: খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের