image

প্রকাশিত হলো আসিফ-মিমি’র ‘মিথ্যা বলতে পারি না’

বিনোদন প্রতিবেদক

এবারে ঈদে দ্বৈত গান নিয়ে হাজির হলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও মিমি । গানের শিরোনাম ‘মিথ্যা বলতে পারি না’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রকাশ করেছে এই গানটি। গানটির কথামালা সাজিয়েছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। ইয়ামিন ইলান বানিয়েছেন গানটির ভিডিও।

নতুন এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘মিথ্যা বলতে পারি না’ একটি রোমান্টিক ঘরনার গান। মিমির গায়কী আশা করছি শ্রোতাদের মুগ্ধ করবে।

মিমি বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা দারুণ। আমার বিশ্বাস আসিফ ভক্তরা ভিন্ন ধারার একটি গান পেলেন। গানটি প্রকাশের পর শুভাকাঙ্খীরা সাধুবাদ জানাচ্ছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘মিথ্যা বলতে পারি না’ গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছে দর্শক-শ্রোতা। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশী ও আন্তর্জাতিক একাধিক অ্যাপএ।

সম্প্রতি