image

আয়োজিত হতে যাচ্ছে রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের ৮টি জনপ্রিয় রক ব্যান্ডের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’। ইভেন্টে পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েড রাফা, দৃক এবং মেকানিক্স। আগামী ২০ মে, শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আইসিসিবি’র ৪ নং হলে এই রক ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত কিছু গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে। সুপার ব্যান্ড ‘হাইব্রিড’র পারফর্মেন্স এবং বিশেষ অতিথিদের উপস্থিতিসহ ভক্তদের জন্য দারুণ কিছু সারপ্রাইজ থাকছে ইভেন্টে। এছাড়া, একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অংশ নিয়ে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি মোটরবাইক জেতার সুযোগ।

‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’ কনসার্টের টাইটেল স্পন্সার ‘দারাজ বিডি’ এবং কো-স্পন্সার ‘রিয়েল ম্যান বডি স্প্রে’। আয়োজক হিসেবে আরও থাকছে ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাপেক্স ম্যাভেরিক।

ঢাকায় অবস্থিত দ্য হাইভ, ম্যাডশেফ এবং ইশো’র সকল আউটলেট থেকে সরাসরি টিকেট সংগ্রহ করা যাবে। এছাড়া, অনলাইনে টিকেট সংগ্রহসহ বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.getsetrock.com

সম্প্রতি