এবার সন্তানের কথা স্বীকার করলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এক পোস্টে তিনি বলেন, শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান।
শাকিব বলেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
এর আগে, সন্তানের কথা স্বীকার করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
গত ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের ফেইসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন। যেখানে নায়িকার বেবি বাম্প দেখা যায়। ছবির ক্যাপশনে বুবলী লিখেছিলেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ছিল ‘থ্রোব্যাক আমেরিকা’।
শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়কে শাকিবের শুভেচ্ছা জানিয়ে পোস্টের পরই মূলত বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন বুবলী।
এর আগে, বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল বুবলীর সঙ্গে শাকিব খান প্রেম করছেন। দুজন বিয়ে করছেন বলেও মিডিয়ায় গুঞ্জন আছে।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল বুবলীর মা হওয়ার খবরে। ছড়িয়েছিল, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল।
এরপর বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটা আড়ালেই ছিলেন বুবলী। কেন আড়ালে ছিলেন? এ প্রশ্নে গণমাধ্যমকে এড়িয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। যদিও সে সময় শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী।
এরপর ২০২১ সালের জানুয়ারিতে একটি টেলিভিশন চ্যানেলে বুবলীকে প্রশ্ন করা হয়েছিল মা হতে যাচ্ছেন কি না? এ প্রশ্নের সরাসরি জবাব দেননি বুবলী। অবশ্য মা হতে যাওয়া কিংবা মা হয়েছেন এমন প্রশ্নের জবাব কখনোই সরাসরি নাকচ করেননি ‘বসগিরি’ নায়িকা।
আন্তর্জাতিক: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭
নগর-মহানগর: আজ ঢাকার বায়ুর মানের উন্নতি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামের দরপতন
আন্তর্জাতিক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
সারাদেশ: ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা