প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন চিত্রনায়ক আদর আজাদ। নাম ‘এখানে নোঙ্গর’। এতে সারেং রূপে ব্যতিক্রম চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। চরিত্রের নাম আলতামাস। এরই মধ্যে অন্তর্জালে চরিত্রের একটি লুক শেয়ার করেছেন আদর। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন আদর ও অর্চিতা স্পর্শিয়া। এতে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি। প্রথমবার ওয়েব ফিল্মে কাজ প্রসঙ্গে আদর বলেন, ‘এর গল্পটি দারুণ। এটা মূলত রোমান্টিক এবং ট্রাজেডি ঘরণার গল্প। সাধারণত ওয়েব ফিল্ম মানেই ডার্ক, থিলার, ক্রাইমের গল্প দেখা যায়। তবে এটি তার বিপরীত। দর্শকদের ভালো লাগার মতো একটি গল্প।’
স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙ্গর’র গল্প এ সময়ের অন্যান্য সিনেমা থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনি দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।’
‘এখানে নোঙ্গর’-এ অন্যান্য চরিত্রে আরও আছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইকবাল, হানিফ পালোয়ান প্রমুখ। অচিরেই এটি আরটিভি প্লাস অ্যাপে মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
আন্তর্জাতিক: জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু
আন্তর্জাতিক: ঘন ঘন ভূমিকম্প কি বড় বিপদের বার্তা