যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এবার কানাডায় মুক্তি পাবে ‘পরাণ’। আগামী ৩ ফেব্রুয়ারি কানাডার টরন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২ শহরে প্রদর্শিত হবে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক রায়হান রাফি। রাফি গণমাধ্যমকে বলেন, ‘ কানাডায় বসবাসরত বাঙালিদের ছবিটি দেখার আগ্রহ আছে। তাঁরা নিয়মিত ফেসবুকে ও বিভিন্ন জায়গায় মন্তব্য করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। মূলত তাঁদের আগ্রহেই সিনেমাটি কানাডায় মুক্তির উদ্যোগ নিয়েছি। আগামী শুক্রবার থেকে কানাডার ১২টি থিয়েটার হলে সপ্তাহব্যাপী চলবে ছবিটি।’
গত বছর ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। ‘পরাণ’ ছবিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশারসহ অনেকে।
কানাডায় ‘পরাণ’ ছবিটি পরিবেশনার দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ। জানা গেছে প্রথম সপ্তাহে কানাডার বিভিন্ন শহরে আটটি সিনেপ্লেক্স ও চারটি ল্যান্ডমার্ক থিয়েটার হলে চলবে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে কানাডার আরও দুটি নতুন শহরে মুক্তির কথা আছে ছবিটির।
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচনী ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স নিয়ে বিআইজিএফের গোলটেবিল আলোচনা
বিজ্ঞান ও প্রযুক্তি: বৈশ্বিক ব্যবসায় পরিবর্তন আনছে বাংলাদেশি এআই প্ল্যাটফর্ম পাওয়ারইনএআই