সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুমুল জনপ্রিয় ‘ভাল্লাগে’ গানের পর ‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী সুমি শবনম। গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন সজিব দাস। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। এবারও গানটির মডেল হিসেবে থাকছেন নয়ন বাবু ও শায়লা সাথী।
সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘৬ মাস সময় নিয়ে দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করছি নতুন গানটি সবার ভালো লাগবে।’
সারাদেশ: ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব
অর্থ-বাণিজ্য: পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য, রেশনিং নিয়ে প্রশ্ন
অর্থ-বাণিজ্য: এলপি গ্যাসের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব