ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
জুনায়েদ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে।
তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়িচাপায় তিনি আহত হন।
পরে সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আরও জানান, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালি গিয়েছিলেন।
এতে তার পরিবারের ১০ লাখ টাকা খরচ হয়। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ শুরু করেছেন।
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং