সংযুক্ত আরব আমিরাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার প্রবাসী আনোয়ার হোসেন নিহত হয়েছেন। ২ মে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাতের অমল কুইন এলাকায় বহুতল ভবন থেকে ছিটকে পরে প্রাণ হারান আনোয়ার।
নিহত প্রবাসী আনোয়ার হোসেনের গ্রামেরবাড়ীতে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনহারাদের কান্নায় ভারি হয়ে উঠেছে মনিয়ন্দ এলাকার পরিবেশ। নিহতের স্বজনদের দাবী সরকারী সরকারী ব্যবস্থাপনায় যেন প্রিয়জনের মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে তিনি একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন।
নিহতের মা জাহানারা বেগম বলেন, জীবনের বড় একটা অংশ বিদেশে কাটিয়েছে আমার বাপজান। একেবারে দেশে ফিরে আসার পরিকল্পনা ছিল তার। তবে আর জিবিত আসবে না। এই বলে হাউমাও করে কেঁদে উঠেন জানারা বেগম।
নিহতের স্ত্রী লাকি আক্তার জানান,স্বামীর মৃত্যুর খবর পেয়ে যেন মাথায় আকাশ ভেঙ্গ পরেছে। দুই সন্তানকে নিয়ে তিনি অনেকটাই অসহায়। তিনি তার স্বামীর মরদেহ সরকারী ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনার দাবী জানান।
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত