মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের কয়েকটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অভিবাসীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৯৩ জন অভিবাসীকে আটক করা হয়।
আটকদের মধ্যে চার মাস বয়সি শিশুও রয়েছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়।
তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মায়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত