পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে রোববার (৫ ফেব্রুয়ারি) মারা যান।
জেনারেল পারভেজ মোশাররফের পরিবারের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
জেনারেল মোশাররফের পরিবার জানিয়েছে, তিনি দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভোগা এই সাবেক প্রেসিডেন্টের চিকিৎসা চলছিল হাসপাতালটিতে।
জেনারেল মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের দেশ বিভাজনের সময় তার পরিবার পাকিস্তানে পাড়ি জমায়। জেনারেল পারভেজ মোশাররফ করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল থেকে মাধ্যমিক এবং করাচির ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজ থেকে উচ্চমাধ্যমিক ডিগ্রি লাভ করেন। পরে ১৯৬১ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৬৪ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগ দান করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনার সুবিধা
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে, নির্মাণ খাতে চাঙাভাব