image

ভারতের কেরালায় ভূমিধসে ৪১ মৃত্যু, আটকা কয়েকশ

সংবাদ ডেস্ক

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

গতকাল সোমবার মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনাগুলো ঘটে। মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজ্যের বনমন্ত্রী এ কে সসেন্দ্রন জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে ৬৬ জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযানে সব সরকারি সংস্থা কাজ করছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিতে রাজ্যের মন্ত্রীরা পাহাড়ি জেলাটিতে যাচ্ছেন এবং এই অভিযানে সমন্বয় নিশ্চিত করা হবে। ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বলে জানিয়েছেন তিনি।

পিনারাই জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তাকে ফোন করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদী খুবই ‘মর্মাহত’ হয়েছেন। তিনি ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কেরালার মধ্য ও উত্তরের জেলাগুলোতে মঙ্গলবার দিনভর ভারি বৃষ্টির আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। সংস্থাটি ওয়েনাড়সহ রাজ্যের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

সম্প্রতি