বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা আসামের নুমালিগড় রিফাইনারিকে তেল পাঠানো থেকে বিরত রাখবে না। গতকাল শুক্রবার কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আসামের গোলাঘাট জেলায় অবস্থিত নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুরের মধ্যে ডিজেল পাইপলাইনটি উদ্বোধন করেন। এটি দুই দেশের প্রথম আন্তসীমান্ত জ্বালানি সরবরাহ পাইপলাইন। যা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন হবে। এটি ২০২৩ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
নুমালিগড় রিফাইনারি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতবিরোধী মনোভাব থাকলেও প্রতিবেশী দেশটিতে (আমাদের) কার্যক্রম প্রভাবিত হয়নি।’
নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও ওয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক আর. রাথ বলেছেন, ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা দেশে আমাদের কার্যক্রমে বাংলাদেশের পরিস্থিতির কোনো প্রভাব পড়েনি। আমরা আমাদের শিলিগুড়ি টার্মিনাল থেকে উত্তর বাংলাদেশে এবং (দক্ষিণ আসামের) শিলচরের কাছে বিকশিত টার্মিনাল থেকে উত্তর-পূর্ব বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছি।’
আন্তর্জাতিক: আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা
নগর-মহানগর: যাত্রাবাড়ীতে ‘তল্লাশির সময়’ পুলিশকে ছুরিকাঘাত
আন্তর্জাতিক: আদালতে বাতিল হওয়ার পর ট্রাম্পের বাড়তি শুল্কের কি হবে
আন্তর্জাতিক: মার্কিন নীতির ‘নাটকীয়তায়’ বিশ্ব বাণিজ্যে ঝড়