image

ভূমি দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছর কারাদণ্ড, স্ত্রী বুশরা বিবির সাজা ৭ বছর

সংবাদ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভূমি দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালার ভেতরে বসানো অস্থায়ী আদালতে বিচারক এই রায় ঘোষণা করেন।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, আদালত এই দম্পতিকে জরিমানাও করেছেন। ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। বুশরা বিবিকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

রায় ঘোষণাকে ঘিরে আদিয়ালা কারাগারের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। আদালত কক্ষেই উপস্থিত ছিলেন বুশরা বিবি, যেখানে রায় ঘোষণার পর তাকে গ্রেপ্তার করা হয়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

সম্প্রতি