ইরান না, ভেনেজুয়েলা থেকে তেল কিনতে পারে ভারত: ট্রাম্প

সংবাদ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অপরিশোধিত তেলের পরিবর্তে ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনতে পারে। রয়টার্স জানায়, তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর ২০১৯ সাল থেকে ইরানি তেল নেয়া বন্ধ করে দেয় নয়া দিল্লি। তখন ভারতের তেল শোধনাগারগুলো ইরানি সরবরাহের স্থান পূরণ করতে মার্কিন তেলের দিকে ঝুঁকে পড়ে। তারপর ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার চাপে পড়ে মস্কো সমুদ্রপথে সরবরাহ করা তাদের তেলের মূল্য হ্রাস করলে ভারতের তেল শোধনাগারগুলো যুক্তরাষ্ট্র থেকে সরে রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা হয়ে দাঁড়ায়। রাশিয়ার তেল কেনা বন্ধে নয়া দিল্লিকে চাপ দিতে গত বছরের অগাস্টে যুক্তরাষ্ট্রে আমদানি করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ করেন ট্রাম্প।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি