image
ছবিঃ সংগৃহীত

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০

বিদেশী সংবাদ মাধ্যম

তুরস্কের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র। আন্টালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি শাহিন জানিয়েছেন, শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে নয় জনের মৃত্যু এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, আন্টালিয়ার থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনায় সাত জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্টালিয়াগামী ৩৪ জনকে বহনকারী বাসটি মহাসড়ক থেকে উল্টে যাওয়ার সময় হাইওয়ে থেকে ছিটকে পড়ে।

তবে এতে কোনো বিদেশী নাগরিক ছিল কি-না, তা তিনি উল্লেখ করেননি। কর্মকর্তারা আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও মনে হচ্ছে। আন্টালিয়াকে ঘিরে অবস্থিত এই উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর বহু বিদেশী পর্যটক ভ্রমণ করেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল ছিল, খেলাধুলাকে রাজনীতিকরণ লজ্জাজনক: শশী থারুর

» মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল ছিল, খেলাধুলাকে রাজনীতিকরণ লজ্জাজনক: শশী থারুর

সম্প্রতি