image

ফের ভূমিকম্প, এবার কাঁপল সীমান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

ভোরে দেশের উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভূমিকম্পের প্রায় ২১ ঘণ্টা পর এবার অনুভূত হলো বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৩৪ মিনিটে মাঝারি মাত্রার এ ভূকম্পন অনুভত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৯। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ইয়েনাংইয়াং শহর থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে। তবে অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের সূত্রে গুগল প্রথমে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৯। আর উৎপত্তিস্থল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে।

এর আগে ভোর ৪টা ৩৬ মিনিটে সাতক্ষীরায় অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় ভূমিকম্পটির প্রভাব ছিল তুলনামূলকভাবে মৃদু। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবহাওয়াবিদ জুলফিকার আলি রিপন জানান, সাতক্ষীরা জেলায় আগেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে কেন্দ্রস্থল জেলার ভেতরে থাকার কোনো রেকর্ড নেই। এর মধ্য দিয়ে এই প্রথম সাতক্ষীরা জেলার অভ্যন্তরে ভূমিকম্পের কেন্দ্রস্থল শনাক্ত হলো।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি