image

বিশ্বের যেসব নেতা-আইনপ্রণেতা ছিলেন শিশু যৌন অপরাধী

সংবাদ অনলাইন রিপোর্ট

সাম্প্রতিক বিশ্বে ঝড় তোলা ইতিহাসের কুখ্যাত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথি প্রকাশ্যে আসার পর ফেঁসে গেছেন মহারথিরা। এপস্টেইন নিজে রাষ্ট্রনায়ক না হলেও তার তার নেটওয়ার্কে ছিলেন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজপরিবারের সদস্য এমনকি প্রভাবশালী আইনপ্রণেতাও। যদিও সবাই অপরাধী বা দোষী প্রমাণিত হননি তবে এর মধ্য দিয়ে রাজনীতি ও ক্ষমতার ভয়ংকর দিকটা সামনে এসেছে।

ইতিহাস ঘাঁটলে শিশু নিপীড়নকারীদের এমন তালিকা পাওয়া যায় যেখানে পিলে চমকে যাওয়া নাম পাওয়া যায়। আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন কিংবা বা রাষ্ট্রীয়ভাবে অপরাধ প্রমাণিত হয়েছে এমন ব্যক্তিদের নাম রয়েছে সে তালিকায়। সবার আগে আসে পেরুর সাবেক কংগ্রেস সদস্য হোসে ম্যানুয়েল বার্ত্রানের নাম। যিনি নাবালক কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। যে ঘটনার মধ্য দিয়ে পেরুর রাজনীতিতে শিশু সুরক্ষা আইন কঠোর করার চাপ সৃষ্টি হয়েছিল।

দ্বিতীয় দফায় আসে মেক্সিকোর প্রাদেশিক রাজনীতিক জেরাল্ডো রিভেরা সালগাদোর নাম। যিনি অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণ ও পাচারে দোষি সাব্যস্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ডেনিস হাস্টার্ট ছিলেন সাবেক স্পিকার অব দ্য হাউস। তিনিও কিশোর বয়সী শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করতেন। যখন তিনি ছিলেন শিক্ষক ও কোচ। তবে সরাসরি যৌন অপরাধে নয়, বরং যৌন নিপীড়ন ধামাচাপা দিতে অর্থ লেনদেনের দায়ে তিনি দোষী সাব্যস্ত ও কারাবন্দি হয়েছিলেন। যা ছিল আধুনিক আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক যৌন কেলেঙ্কারিগুলোর একটি।

ভিয়েতনামের স্থানীয় শাসনব্যবস্থার শীর্ষ কর্মকর্তা ভ্যান তিয়ান ডুংয়ের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছিল। ভিয়েতনামে শিশু যৌন অপরাধে শাস্তি অত্যন্ত কঠোর হওয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। লাতিন আমেরিকার স্থানীয় সরকারের পৌর মেয়র এডগার্ডো লোরেঞ্জো মোরেনো শিশুদের যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত হয়েছিলেন। যার ফলে পদচ্যুতি ও কারাদণ্ড প্রাপ্ত হয়েছিলেন। যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

প্রভাবশালী জনপ্রতিনিধিদের শিশু যৌন অপরাধী হয়ে ওঠার তালিকা আরও লম্বা। তবে অনেক ক্ষেত্রে অনেকে বেরিয়ে গেছেন ক্ষমতার ফাঁকফোকর গলে। বহু ক্ষেত্রে প্রভাবশালীরা মামলা এড়িয়েছেন, গোপন সমঝোতা করেছেন বা আইনি ফাঁক গলিয়েছেন। অনেক দেশে শিশু যৌন অপরাধ দীর্ঘদিন রাষ্ট্রীয়ভাবে চাপা দেওয়া হয়েছে। যে কারণে তালিকা থেকে তারা হারিয়ে গেছেন। রয়েছেন তারাই যাদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি