image

মাইনাস ১৬ ডিগ্রিতে বিপর্যস্ত ইউক্রেন: ৪৫০ ড্রোন ও ৭০ ক্ষেপণাস্ত্রের ভয়াবহ হামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

​ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে এ যাবৎকালের অন্যতম বৃহৎ ও ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। ৪৫০টি ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের ৫টি অঞ্চলের জ্বালানি অবকাঠামো তছনছ করে দেওয়া হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

​জেলেনস্কির প্রতিক্রিয়া

​সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “ভয়াবহ শীতের মধ্যে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি ও আতঙ্কে ফেলতেই রাশিয়া পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। রাতে তাপমাত্রা যখন মাইনাস ২০ ডিগ্রিতে নামে, তখন বিদ্যুৎহীন থাকা জীবনঘাতী হয়ে দাঁড়ায়।”

​বিশ্লেষকদের মতে, গত সোমবার ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটের কিয়েভ সফরের প্রতিক্রিয়া হিসেবেই রাশিয়া এই বড় ধরনের সামরিক শক্তি প্রদর্শন করেছে। এছাড়া যখন সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ঠিক তখনই এই বিধ্বংসী হামলা চালালো মস্কো।

​ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থা ডিটেক জানিয়েছে, এটি চলতি বছরের মধ্যে তাদের ওপর হওয়া সবচেয়ে বড় হামলা। যুদ্ধের গত চার বছরে বিদ্যুৎ খাতের ওপর এমন সমন্বিত আক্রমণ আর দেখা যায়নি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি