চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্পর্শকাতর ইস্যু তাইওয়ান নিয়ে আবার উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ানে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক ও বিচক্ষণ থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। শি জিনপিং বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন এবং আশা করেন, উভয় দেশ পারস্পরিক পার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করবে। তাইওয়ান প্রসঙ্গে তিনি আরও বলেছেন, স্বশাসিত এই দ্বীপটি চীনের ভূখ- এবং এর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষা করা চীনের দায়িত্ব। তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।
অন্যদিকে ট্রাম্প এই ফোনালাপকে দারুণ, দীর্ঘ ও বিস্তারিত বলে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, বুধবারের ফোনালাপে তাইওয়ানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল ও গ্যাস কেনা নিয়েও আলোচনা হয়েছে। এই ফোনালাপটি এমন সময়ে হয়েছে, যখন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ একাধিক পশ্চিমা নেতা চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে দেশটি সফর করেছেন।
সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি আগামী এপ্রিলে চীন সফরের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলছেন, বেইজিং যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বর্তমান ১ কোটি ২০ লাখ টন থেকে বাড়িয়ে ২ কোটি টনে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।, চীনের সঙ্গে এবং প্রেসিডেন্ট শির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণের দাবি জানিয়ে আসছে এবং প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনাও অস্বীকার করেনি।
যদিও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক চিনের সঙ্গে, তবুও যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসনের ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণাকে চীন তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।
আন্তর্জাতিক: ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
আন্তর্জাতিক: এরদোয়ান-সিসি বৈঠক: অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী
অর্থ-বাণিজ্য: নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৪০ কোটি টাকা লোকসান করেছে আরএকে সিরামিকস