যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে ১৫টি প্রতিষ্ঠান এবং দুইজন ব্যাক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারী) মার্কিন ট্রেজারি বিভাগের বরাতে এমনটিই জানিয়েছে আন্তর্জাতি সংবাদ মাধ্যমগুলো।
ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এসব জাহাজ ইরানের কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে জড়িত ছিল এবং তারা গোপন ও বিভ্রান্তিকর শিপিং কার্যক্রম চালিয়ে বৈধ বাণিজ্য ও অন্যান্য জাহাজের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে।
জানা যায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি, অনুমতি ছাড়া কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না।
এদিকে বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
এর আগে, থেকেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে এসব দাবিকে ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে ইরান।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের বাজারের অস্থিরতা চলমান: একদিন পরই আবারও বাড়ন্ত
আন্তর্জাতিক: ওমানে ইরান-যুক্তরাষ্ট্র ইতিবাচক আলোচনা
আন্তর্জাতিক: ভারতীয় পণ্যে ট্রাম্পের অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার