১৯ বছর পর লাহোরের আকাশে উড়লো ঘুড়ি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জানা যায়, ১৯ বছরের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে লাহোরের ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব বসন্ত ফিরেছে সীমিত পরিসরে। পাঞ্জাব সরকারের উদ্যোগে তিন দিনের জন্য এই উৎসবের অনুমতি দেওয়া হয়েছে। তবে উৎসব ফেরাতে নিরাপত্তার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে, প্রায় দুই দশক পর উৎসব ফেরায় লাহোরজুড়ে এখন আবেগ ও আনন্দ বিরাজ করছে।
অন্যদিকে, উৎসবকে নিরাপদ করতে পাঞ্জাব পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফয়সাল কামরান জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে ছাদগুলোতে নজরদারি করা হচ্ছে। এছাড়া নিষিদ্ধ সুতো বা অস্ত্র ব্যবহার ঠেকানো হচ্ছে। মোটরসাইকেলের হ্যান্ডেলবারে বিশেষ ধাতব রড লাগানো হয়েছে, যাতে সুতো গলায় পেঁচাতে না পারে।
প্রসঙ্গত, ২০০৭ সালে পাকিস্তান সরকার এই উৎসব নিষিদ্ধ করে। বসন্ত উৎসবের মূল আকর্ষণ হলো সুতো দিয়ে অন্যের ঘুড়ি কেটে দেওয়া। এই প্রতিযোগিতায় জিততে গিয়ে ঘুড়ির সুতোয় কাঁচের গুঁড়ো, রাসায়নিক বা ধাতব পদার্থ ব্যবহার করা হতো। যা মোটরসাইকেল আরোহী ও পথচারীদের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছিল। এছাড়া ছাদ থেকে পড়ে যাওয়া এবং উৎসবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় প্রতি বছরই অসংখ্য মানুষ হতাহত হতো।
রাজনীতি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কায় বিএনপি
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর