image

ইরান ইস্যু নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়াহু

বিদেশী সংবাদ মাধ্যম

ইরান ইস্যুতে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান আলোচনাসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মনে করেন যে কোনও আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সীমা আরোপ এবং ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা জরুরি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। এর আগে আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকের কথা থাকলেও ইরান ইস্যুতে নতুন করে কূটনৈতিক উদ্যোগের কারণে বৈঠকটি এগিয়ে আনা হয়েছে। তবে তারিখ পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই জানিয়েছে, শিগগিরই আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি