চীনের উত্তরাঞ্চলে ছোট একটি জৈবপ্রযুক্তি কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
স্থানীয় সময় গত শনিবার সকালের দিকে শানসি প্রদেশের শোইয়াং শহরে একটি পাহাড়ে অবস্থিত জিয়াপেং বায়ো টেকনোলজি কোম্পানিতে এ বিস্ফোরণ হয়।কোম্পানিটির আইনি প্রতিনিধিত্বকারীকে আটক করা হয়েছে, শোইয়াং শহর কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে একটি দলও গঠন করেছে, গতকাল রোববার সিনহুয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া বের হতে দেখা গেছে, সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিস্ফোরণের কারণ জানা যায়নি।