রমজান মাস শুরুর আগে আফগানিস্তানের সশস্ত্র সংগঠনের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সীমান্ত থেকে হামলা ও পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘিœত হয় তাহলে অভিযান চালানো হবে। গতকাল বুধবার সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেছেন, আফগান তালেবান সরকারের সঙ্গে তাদের কিছুটা আলোচনা চলমান আছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে হামলা কমেনি।
পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান সীমান্তের ওপারে নিজেদের কার্যক্রম চালায় নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী।
এরপর তারা পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালায়। গত কয়েক মাস ধরে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলার পরিমাণ বেড়ে গেছে। যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।
এরমধ্যে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলার সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি মানুষ আহত হন। জানা যায়, হামলাকারী প্রথমে নিরাপত্তাবাহিনীর দিকে গুলি ছোড়ে। এরপর মসজিদে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে একাধিক হামলার ঘটনা ঘটে।
খাজা আসিফ বলেছেন, যদি আফগান কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীকে আটকানোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এর দায় তাদের ওপর পড়বে।
অর্থ-বাণিজ্য: ‘দেশের ভেতরে নগদ অর্থ বহনে নির্দিষ্ট সীমা নেই’
অর্থ-বাণিজ্য: চট্টগ্রাম বন্দরের সেবা সহজ করতে চালু হলো ‘সিপিএ স্কাই’
অর্থ-বাণিজ্য: অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর শুল্কে সংকটে ভারতের রপ্তানি
আন্তর্জাতিক: মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা এরদোয়ানের
অর্থ-বাণিজ্য: শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক