image

ইউরোপের ভূ-রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সময় এসেছে: ম্যাক্রোঁ

বিদেশী সংবাদ মাধ্যম

ইউরোপকে এখনই একটি শক্তিশালী ভূরাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গত শুক্রবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপকে গভীর-পাল্লার সামরিক সক্ষমতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধনীতির ভূমিকা কী হতে পারে, তা নতুনভাবে মূল্যায়ন করতে হবে।

ইউরোপ অবক্ষয়ের পথে এমন অভিযোগ নাকচ করে ম্যাক্রোঁ বলেছেন, ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার পশ্চিমা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, তাই এগুলো মোকাবিলায় ইউরোপের পদক্ষেপ নেওয়া যৌক্তিক।

তিনি আরও বলেছেন, এটাই সাহসী হওয়ার সঠিক সময়। এটাই শক্তিশালী ইউরোপ গড়ার সময়। ইউরোপকে ভূরাজনৈতিক শক্তি হতে শিখতে হবে। এটি আমাদের স্বভাবগত বৈশিষ্ট্যের অংশ ছিল না।ম্যাক্রোঁ সতর্ক করে আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও চুক্তি হলেও ইউরোপকে একটি আগ্রাসী রাশিয়ার মুখোমুখি হতে হবে। তাই রাশিয়ার দাবি মেনে নেওয়া বা স্বল্পমেয়াদি সমঝোতায় সন্তুষ্ট হওয়া উচিত নয়, যদি তা মূল সমস্যার সমাধান না করে। তিনি আরও জানিয়েছেন, ইউরোপের নিজস্ব স্বার্থ ও চিন্তাভাবনা থেকে নিরাপত্তা নিয়ে কাজ শুরু করতে হবে। এ লক্ষ্যে ব্রিটেন ও জার্মানির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং শিগগিরই আরও বিস্তৃত ইউরোপীয় পর্যায়ে পরামর্শ প্রক্রিয়া চালু হবে। ম্যাক্রোঁ আরও বলেছেন, ইউরোপের বর্তমান নিরাপত্তা কাঠামো মূলত শীতল যুদ্ধের সময়ের প্রেক্ষাপটে গড়ে উঠেছিল, যা এখন আর যথোপযুক্ত নয়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

সম্প্রতি