বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। বিশ্বসংস্থাটি আশা প্রকাশ করেছে যে, এই নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক ধারাকে কাজে লাগিয়ে দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে আরও এগিয়ে যাবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিশেষ বার্তায় এই অভিনন্দন জানান। বার্তায় তিনি নির্বাচনের পরবর্তী সময়ে করণীয় এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব তাঁর বার্তায় সব রাজনৈতিক পক্ষ ও অংশীজনদের প্রতি জাতীয় ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের এই ইতিবাচক গতিকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক চর্চাকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।
জাতিসংঘ আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশ আগামী দিনগুলোতে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে বিশ্বসংস্থাটি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
আন্তর্জাতিক: বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ
জাতীয়: শপথ অনুষ্ঠানে আসছে না মোদি