প্যালেষ্টাইন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানেজকে অপসারণের আহ্বানের মুখে আলবানেজকে সমর্থন জানিয়ে ১০০ জনের বেশি শিল্পী খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।
শনিবার ‘আর্টিস্টস ফর প্যালেষ্টাইন ’সংগঠনের প্রকাশিত ওই খোলা চিঠিতে তাকে মানবাধিকার ও প্যালেষ্টাইনীদের অস্তিত্বের অধিকারের একজন রক্ষক হিসেবে উল্লেখ করে পূর্ণ সমর্থন জানানো হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সমর্থনকারীদের মধ্যে রয়েছেন অভিনেতা মার্ক রাফেলো ও হাভিয়ের বারদেম, নোবেলজয়ী লেখক আনি এরনো এবং ব্রিটিশ সংগীতশিল্পী আনি লেনক্স। চিঠিতে বলা হয়, বিশ্বজুড়ে অনেক মানুষ বলপ্রয়োগের বদলে আইনের শাসনের প্রতিষ্ঠা দেখতে চায়।
গত সপ্তাহে আল জাজিরার প্যালেষ্টাইন বিষয়ক এক ফোরামে আলবানেজ গাজা যুদ্ধের সমালোচনা করে এই যুদ্ধে ইসরায়েল এবং তাদের পক্ষের শক্তিগুলোর দিকে ইঙ্গিত করে মানবজাতির সার্বজনীন শত্রু বলে মন্তব্য করেন। পরে ছড়িয়ে পড়া একটি ভুয়া ভিডিওতে তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়।
এর ব্যখা দিতে গিয়ে তিনি বলেন, প্যালেষ্টাইনে সহিংসতা জিইয়ে রাখা ব্যবস্থাকেই তিনি ওই শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন।
এর পরও ফ্রান্স ও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশ তাঁর অপসারণের দাবি জানিয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, আলবানেজকে ঘিরে ব্যক্তিগত আক্রমণ ও ভ্রান্ত তথ্য ছড়ানো উদ্বেগজনক।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার প্যালেষ্টাইনী নিহত ও ১ লাখ ৭১ হাজার আহত হয়েছেন। অক্টোবরের ১০ তারিখের যুদ্ধবিরতির পরও প্রায় ৬০০ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন