image

ভারতের রাজস্থানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ শ্রমিকের মৃত্যু

সংবাদ ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের একটি শিল্প এলাকার এক রাসায়নিক কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার,(১৬ ফেব্রুয়ারী ২০২৬) সকালে আলওয়ার জেলার খুশখেরা শিল্পাঞ্চলের বন্ধ ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

দমকল কর্মকর্তা রাজু খান জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের ছয়টি গাড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি