পেরুর আরেকুইপা অঞ্চলে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিমান বাহিনীর বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্য ও ১১ জন যাত্রীসহ মোট ১৫ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন- সাতজন শিশু, একজন বিমান বাহিনীর কর্নেলসহ আরও চারজন ব্যক্তি।
জানা যায়, হেলিকপ্টারটি আরেকুইপা অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল।
এর আগে, গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। যাত্রাপথে হঠাৎ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পেরুভিয়ান বিমান বাহিনী ব্যাপক অনুসন্ধান চালিয়ে সোমবার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি চালা ভিয়েজোর কাছ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করে।
নগর-মহানগর: তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার নোবেল
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়: বিপর্যস্ত জনজীবন