image

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানি নিষিদ্ধ করলো সৌদি

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

জানা যায়, দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ ৪০টি দেশ থেকে পোলট্রি মুরগির ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত হালনাগাদ তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পর্যালোচনা করা হবে।

তবে, এ নিষেধাজ্ঞাকে সাময়িক বলে আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া, এ নিষেধাজ্ঞা তাপ প্রক্রিয়াজাত পোলট্রি মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও জানিয়েছে দেশটি।

যেসব দেশ থেকে ডিম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ

ডিম আমদানি নিষিদ্ধের সৌদি তালিকায় রয়েছে বাংলাদেশ। এছাড়া আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, সাউথ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখাস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিময়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া ও কোত দিভোয়ার।

এদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও কঙ্গোর নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরে আংশিক বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি