image

পাকিস্তানের ৫০ সেনা নিহত, দাবি আফগান তালেবানের

সংবাদ অনলাইন রিপোর্ট

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে পরিস্থিতি ব্যাপক উত্তেজনার মধ্যে চলছে। সেখানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি‌তে পাল্টা হামলা চালিয়ে ৫০ জনের বেশি পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। এই দাবিকে আন্তর্জাতিক কোনো স্বাধীন উৎস এখনও পৃথকভাবে যাচাই বা নিশ্চিত করেনি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসি বাংলা ও অন্যান্য আন্তর্জাতিক মিডিয়ায় জানিয়েছেন, আফগান বাহিনী পূর্ব ও দক্ষিণ-পু‌র্বাঞ্চলীয় সীমান্তে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি‌কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানি কর্তৃপক্ষ এই ঘটনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তারা বলেছে, নিজেদের বিমান ও স্থল হামলায় প্রায় ১৩৩ তালেবান সদস্য নিহত হয়েছে। তাছাড়া ২৭টি তালেবান পোস্ট ধ্বংস হয়েছে। এমন দাবি করেছে ইসলামাবাদ থেকে সরকারিভাবে প্রকাশিত বিবৃতি।

পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনা আগে থেকে বেড়েছে।সাম্প্রতিক সময় পাকিস্তান আফগান সীমান্তের নানগারহার ও পাকতিয়া প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আফগান বাহিনী পাল্টা হামলা গড়ে তুলেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

আফগান বাহিনী দাবি করেছে, পাকিস্তানি পোস্টে আক্রমণে সিলোসহ বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, তারা তালেবানের বিরুদ্ধে দক্ষিণ ও পূর্ব সীমান্ত এলাকায় কার্যকর অভিযান চালিয়েছে। তবে পাকিস্তানের বহু দাবিকেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এখনও ঘটনা নিশ্চিত করেনি।

এ পরিস্থিতি দীর্ঘমেয়াদি সীমান্ত উত্তেজনার ফল হিসেবে দেখা হচ্ছে। যেখানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বড় ধরনের হামলার দাবি করছে। তবে নিরপেক্ষভাবে প্রমাণিত তথ্য এখনো অনুপস্থিত। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা উদ্বিগ্ন এই সংঘাত আরও বড় আকার নেয় কি না, সে দিকে নজর রাখছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি